হাসান আজিজুল হকের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ প্রয়াত গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণ দিবস। ২০২১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শক্তিশালী এই লেখকের বয়স হয়েছিল ৮২ বছর।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪৭ সালের পরে পারিবারিকভাবেই তারা বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) চলে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। পরে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেই জীবন কাটিয়েছেন।
সমকালীন বাংলা সাহিত্যকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যারা সমৃদ্ধ করেছেন তাদের অন্যতম হাসান আজিজুল হক। বাংলা ভাষাভাষী সাহিত্য প্রিয় মানুষের কাছে এ সময়ের অন্যতম কথাসাহিত্যক হিসেবেও পরিগণিত তিনি। হাসান আজিজুল হক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ বঙ্গ তার অনেক গল্পের পটভূমি।
হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস ‘আগুনপাখি’। তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ, নামহীন গোত্রহীন, আমরা অপেক্ষা করছি, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, রোদে যাব, রাঢ় ও বঙ্গের গল্প, মা ও মেয়ের সংসার বিধবার কথা ও অন্যান্য গল্প।
প্রয়াত এই লেখক লেখালেখি জীবনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি ’সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



